ঢাকা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন এই দর নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে।

বাজুসের হালনাগাদ মূল্যতালিকা অনুসারে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৪২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা করা হয়েছে।