ঢাকাই ছবির এই সময়কার নায়িকা শবনম বুবলী। শাকিব খানের হাত ধরে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। এরপর সুপারস্টার শাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি।
আসছে ভালোবাসা দিবসে ভালোবাসা দিবস উপলক্ষে ছোট পর্দায় ‘বসগিরি’ নিয়ে দর্শকদের সামনে আসছেন শবনম বুবলী। এটিএন বাংলায় রাত ১১টায় দেখানো হবে ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন টপি খান।
এদিকে বসগিরি সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক। নির্মাণ করবেন আগের পরিচালকই। তবে নায়িকা হিসেবে কে থাকছেন সেটা এখনও নিশ্চিত করে জানাননি প্রযোজক।
বুবলী অভিনীত এখন পর্যন্ত সবগুলো ছবিই প্রেমের গল্পের। রোমান্টিক ছবির এ নায়িকার কাছে জানতে চাওয়া হয়েছিল ভালোবাসা দিবস নিয়ে তার পরিকল্পনা, প্রেম ও প্রেমিক নিয়ে। জবাবে বুবলী জানান, আমার কাছে প্রতিদিনই ভালোবাসার। তবে ভালোবাসার জন্য একটি দিনকে বিশেষভাবে পালন করা হয়, এটি ইতিবাচক। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। অন্যান্য দিনের মতোই কাটবে।
উল্লখ্য শাকিব খানের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয় সংবাদ পাঠিকা শবনম বুবলীর। এরপর বেশ অনেক গুলো চলচ্চিত্রে শাকিব খানের সাথেই জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। যদিও বরাবরই এই নায়িকা বলে এসেছেন সশাকিব খানের বাইরেও অন্য নায়কদের সাথে অভিনয় করতে চান তিনি। তবে খাতা-কলমে চিত্রটা ছিলো ভিন্ন।