ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইট ভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

নওগাঁর রাণীনগরে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইট ভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে ইট ভাটা গুড়িয়ে দেয়াসহ জরিমানা করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানাগেছে, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মহিউদ্দিন রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকার ইট ভাটায় অভিযান পরিচালনা করেন । এসময় জামালগঞ্জ নামক স্থানে মের্সাস কাফি ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে স্কেবেটার মেশিন দিয়ে ইট ভাটা গুড়িয়ে দেয়। একই এলাকার জে,ই,টি ব্রিকস্ নামের আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিচারক মহিউদ্দীন ।