ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাজীরহাট এলাকায় রবিবার দুপুরে অটোরিকশার ধাক্কায়  এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

‌নিহত মোকছেদ আলী (৫৮) কাকিনা ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরজু  মো. সাজ্জাদ হোসেন জানান, মোকছেদ তার নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে গরুর দুধ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশা সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।