ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জ ইমাম ও মুয়াজ্জিনগণের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ প্রদান

করোনা ভাইরাস মোকাবেলায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ পেলেন ‘প্রধানমন্ত্রীর উপহার’ নগদ ৫ হাজার টাকা।

শনিবার ২৩ মে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভূক্ত উপজেলার ৫৪০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবগণদের নিকট ‘প্রধানমন্ত্রীর উপহার’ জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম , ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।