বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট বলেছেন, দেশের সাংবাদিকদের স্বার্থেই জাতীয় গণমাধ্যম সপ্তাহ। সকল শ্রেনীপেশার মানুষের পেশার সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে সপ্তাহব্যাপী কর্মসূচী থাকে। কিন্তু একমাত্র সাংবাদিকদেরই নেই। তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিগত ২০১৭ সাল থেকে সারাদেশে সপ্তাহটি পালিত হচ্ছে। এ বছর ৩য়বারের মত আরো বেশি জাকজমক আয়োজনে সপ্তাহটি ১-৭মে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে বিএমএসএফ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেছেন।
শহিদুল ইসলাম পাইলট আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তাবায়ন ও দুর্নীতি দমনে মফস্বল সাংবাদিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ কারনে মাদক ও দুর্নীতিগ্রস্থদের সঙ্গে উঠবস করে সাংবাদিকদের বিতর্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
আগামী ১থেকে ৭মে ৩য় গণমাধ্যম সাপ্তাহ ২০১৯ কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় প্রাধানমন্ত্রীর কাছে গণমাধ্যম সাপ্তহ সরকারি ভাবে স্বীকৃতি দেয়ার জোর দাবি জানান বিএমএসএফ’র সভাপতি শহিদুল ইসলাম পাইলট।
এ ছাড়া কক্সবাজারের টেকনাফ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। আলোচনা গুরুত্ব পায় সাংবাদিকদের মাদকের সাথে সম্পৃক্ততা নিয়ে। মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে এমন কোন সাংবাদিক যেন কোন ভাবে বিএমএসএফ’র সঙ্গে যুক্ত হতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শহীদুল ইসলাম পাইলট
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি মোহামদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিহাদ, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন,প্রচার সম্পাদক মনজুর আলম,আমিনুল ইসলাম সাগর, ফরহাদ আমিন,মোঃ আমিন আবদু ছালাম, শাহনেওয়াজ জিল্লু,সালাউদ্দীন জাসেদ প্রমুখ।