ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনী প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল শনিবার (২৫ মে) সন্ধ্যায় ফেনী ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার কাজী মো: মনিরুজ্জামান, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি আইনুল কবির শামীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

অতিথি হিসাবে ছিলেন এডভোকেট শাহজাহান সাজু, ফেনী ট্রাফিক পরিদর্শক সফিক আহমেদ, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো: মিজানুর রহমান।

ফেনী প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনএন জীবনের সঞ্চালনায় ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, আজাদ মালদার, সাবেক সাধারন সম্পাদক দিলদার হোসেন স্বপন, শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহ আলম ভূঁঞা, জাফর সেলিম, যুগ্ম সম্পাদক রাজন দেব নাথ, সাংস্কৃতিক সম্পাদক জাবেদ মামুন. দপ্তর ও প্রচার সম্পাদক জাফর উল্যাহ। ক্লাবের সিনিয়র সদস্য এমএ সাঈদ খান, তমিজ উদ্দিন, এনামুল হক, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু ,সোনাগাজী প্রেস ক্লাব সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন, দাগনভূঁঞার সাংবাদিক আবু তাহের, আলমগীর ননী, ছাগলনাইয়ার সাংবাদিক শেখ কামাল, ফুলগাজীর সাংবাদিক কবির আহমেদ, সাইদ হোসেন সাইদ, জামাল উদ্দিন সজিব, এসএ মামুন, পরশুরামের এম.এ হাসান প্রমুখ।
এসময় প্রবীন সাংবাদিক ফেনীর কৃতি সন্তান ফেরদৌস কোরেশী, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ সম্পাদক খলিলুর রহমান, সাপ্তাহিক ফেনী দর্পণ সম্পাদক মাহবুবুল আলম রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও ইফতার মাহফিলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, ফেনী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক, জেলায় কর্মরত সাংবাদিক, ফেনী প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, সাংবাদিকদের মাঝে বিভাজন মানে তৃতীয় পক্ষের সুবিধা। ফেনী প্রেস ক্লাবের বিবদমান সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।